মাদরাসাছাত্রীর মরদেহ উদ্ধার নিখোঁজের ২ দিন পর

মাদরাসাছাত্রীর মরদেহ উদ্ধার নিখোঁজের ২ দিন পর,বরগুনায় নিখোঁজের দুই দিন পর রিপা আক্তার (১২) নামে মাদরাসা পড়ুয়া এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পাশে জঙ্গলে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

 

মাদরাসাছাত্রীর মরদেহ উদ্ধার নিখোঁজের ২ দিন পর

 

মাদরাসাছাত্রীর মরদেহ উদ্ধার নিখোঁজের ২ দিন পর

রিপা আক্তার জেলার সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের কোটবাড়িয়া কাদেরিয়া দাখিল-মাদরাসার শিক্ষার্থী ও স্থানীয় সাবেক ইউপি সদস্য শাহজাহান হাওলাদারের মেয়ে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (২ মে) রাতে ওই শিক্ষার্থী নিখোঁজ হয়। পরে এ ঘটনায় বুধবার  পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

 

কিশোরীর বাব বলেন, আমাদের সন্দেহ প্রতিবেশী আল আমিন আমার মেয়েকে হত্যা করে জঙ্গলে ফেলে রেখেছে। আমার মেয়ে নিখোঁজের পর থেকে এখন পর্যন্ত আল আমিন পলাতক রয়েছে।

এ বিষয়ে বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে কীভাবে সে মারা গেছে। এ ঘটনায় নিহতের পরিবার মামলা করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

মাদরাসাছাত্রীর মরদেহ উদ্ধার নিখোঁজের ২ দিন পর

১ thought on “মাদরাসাছাত্রীর মরদেহ উদ্ধার নিখোঁজের ২ দিন পর”

Leave a Comment